ব্যবহারের শর্ত
টুকটাকে ছোট্ট কথা, মজা আর দৈনন্দিন অভিজ্ঞতা ভাগ করা যায়। ব্যবহার করলে এই শর্ত এবং আড্ডার নিয়ম মেনে চলো।
তোমার অ্যাকাউন্ট
নিজের ইমেইল ব্যবহার করো, যাচাই করো এবং password গোপন রাখো। ভুয়া পরিচয় বা অন্যের অ্যাকাউন্ট ব্যবহার কোরো না। প্রতিষ্ঠান বা পড়াশোনার তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়। মোবাইল নম্বর ব্যক্তিগত; অন্যরা তা দেখতে বা নম্বর দিয়ে তোমাকে খুঁজতে পারে না।
তোমার কথা, তোমার দায়িত্ব
পোস্ট ও উত্তর পাবলিক। যা প্রকাশের অধিকার তোমার নেই বা যা কাউকে বিপদে ফেলে, তা লিখো না। তোমার লেখা তোমারই; অ্যাপে দেখানো ও নিরাপত্তার জন্য পর্যালোচনা করা হয়। এখানে ব্যক্তিগত চ্যাট বা মিডিয়া আপলোড নেই।
রিপোর্ট ও সিদ্ধান্ত
হয়রানি বা নিয়ম ভাঙার ঘটনা রিপোর্ট করো। ব্যবহারকারীরা রিপোর্টকারীর পরিচয় দেখতে পারে না। দায়িত্বপ্রাপ্ত দল রিপোর্ট খারিজ করতে, কনটেন্ট লুকাতে বা সরাতে এবং অ্যাকাউন্ট স্থগিত করতে পারে। সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকলে সহায়তার ঠিকানায় আপিল করো। এটি জরুরি সহায়তা সেবা নয়।
বদলানো ও মুছে ফেলা
নিজের পোস্ট ও উত্তর মুছতে এবং প্রোফাইল বদলাতে পারো। সেটিংস থেকে অ্যাকাউন্ট মুছলে লগইন, ব্যক্তিগত তথ্য ও সংশ্লিষ্ট সামাজিক কনটেন্ট মুছে যায়। রিপোর্ট ও নিরাপত্তার সিদ্ধান্তের ইতিহাসে পরিচয়ের সংযোগ সরলেও লেখা, লক্ষ্যবস্তুর ID বা backup কিছু সময় থাকতে পারে। সব তথ্য সঙ্গে সঙ্গে সম্পূর্ণ মুছে যায়—এমন প্রতিশ্রুতি দিই না। বিস্তারিত গোপনীয়তা নীতিতে আছে।
সেবার সীমা
নিরাপত্তা বা রক্ষণাবেক্ষণের প্রয়োজনে সেবা সাময়িক বন্ধ বা পরিবর্তিত হতে পারে। সব সময় নিরবচ্ছিন্ন সেবা বা প্রতিটি রিপোর্টে তাৎক্ষণিক উত্তর নিশ্চিত করা যায় না। গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য এখানে প্রকাশ কোরো না।
সহায়তা বা সিদ্ধান্তের আপিল: tuktak.support@gmail.com। ব্যক্তিগত নম্বর, password বা গোপন তথ্য পাঠিও না।